চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজবল’ ক্রিকেটের পক্ষে নন নাথান লায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নাথান লায়ন ক্রিকেটের পক্ষে নন, বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন্ডন ম্যাককালাম কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের টেস্ট খেলার ধরনই পাল্টে গেছে। আগ্রাসী ক্রিকেট দিয়ে কুপোকাত করছে প্রতিপক্ষকে। তবে ইংলিশদের এ ধরনের খেলা একদমই পছন্দ নয় অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের।

বাজবল ক্রিকেট মানেই টানটান উত্তেজনা, যেখানে জয়ের চেষ্টা করাটাই মূল কথা। এমন ক্রিকেট খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও নিজেদের সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হয় ইংল্যান্ড। খেলার ধরণে আমূল পরিবর্তন আনার পরও ঘরের মাঠে পুনরুদ্ধার করতে পারেনি অ্যাশেজ শিরোপা। সেই স্মৃতিচারণ করতে গিয়ে এমন মন্তব্য করেন লায়ন।

অজিদের অন্যতম সেরা এই অফ স্পিনার গত আগস্টে বলেছিলেন, সর্বশেষ অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে তিনি ইংলিশদের খেলায় বাজবলের ছিটেফোঁটাও দেখেননি। এবার তিনি বাজবলকে সরাসরি ‘ফালতু জিনিস’ বললেন।

Banglabid

লায়নের মতে, সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এগিয়ে আছেন। কারণ, তিনি যে দুটি টেস্ট খেলেছেন, সেই দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড যে দুটি টেস্ট জিতেছে ও অন্যটি ড্র করেছে, সেই ম্যাচগুলোতে চোটের কারণে তিনি খেলতে পারেননি।

৩৬ বর্ষী লায়ন বলেছেন, ‘বাজবলের বিপক্ষে আমি ২-০তে এগিয়ে আছি। তাতে আমি অবশ্য বেশ খুশি। বাজবল এখন ইংলিশদের একটি ক্রিকেট ব্র্যান্ডে পরিণত হয়েছে। তারাও এটি চালিয়ে যেতে চায়। শব্দটি ক্রিকেট অভিধানেও জায়গা পেয়েছে। ব্যাপারটা চমকপ্রদ, কিন্তু আমার কাছে এটা একদম ফালতু জিনিস।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডবাজবললায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT