শিক্ষা

‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত

‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত

হেরিটেজ স্কুলের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ড্যানিয়েলে পিয়াচেন্তি, সহ-প্রতিষ্ঠাতা, হিপ্পো – দ্য কনটেস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), নারায়ণগঞ্জ। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা আলম মেঘলা, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হেরিটেজ স্কুলের পরিচালক জনাব সেলিম মিয়া এবং হেরিটেজ স্কুলের অধ্যক্ষ জনাব কাওসার চৌধুরী।

এই সামিট আন্তর্জাতিক হিপ্পো অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের অসাধারণ অর্জন উদ্‌যাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে। হিপ্পো অলিম্পিয়াড একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষাভিত্তিক প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মনোভাব বিকাশে উৎসাহিত করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। এ পর্বে প্রধান অতিথি মি. ড্যানিয়েলে পিয়াচেন্তি নিজ হাতে হিপ্পো প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতিস্বরূপ দুইজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করে। এ ছাড়াও প্রতিযোগিতায় সফল অংশগ্রহণ ও কৃতিত্বের জন্য অন্যান্য শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সামিটে হেরিটেজ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পরিবেশনায় একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের বিতার্কিক শিক্ষার্থীরা তাদের যুক্তিবাদী চিন্তা, বুদ্ধিমত্তা ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটি শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। মেধার বিকাশ, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বকে সংযুক্ত করার প্রত্যয়ে।

বিষয়:স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬ হিপ্পো বাংলাদেশ হেরিটেজ স্কুল
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…