চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ৯০০ গোল, কাদের হয়ে কয়টি করেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি, ‘আ লিটল বয় ফ্রম রোজারিও’, একে একে ফুটবলের সবকিছুই অর্জনের খাতায় নিয়েছেন মহাতারকা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা, পিএসজির হয়ে লিগ ওয়ান, আবার ইন্টার মিয়ামির ইতিহাসের প্রথম শিরোপা, সবই এসেছে তার পা ঘুরেই। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী সবশেষ গড়লেন আরেক মাইলফলক, ছুঁয়েছেন ৯০০তম ক্যারিয়ার গোল।

‎৩৮ বর্ষী মেসি ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৬০ গোল বেশি করে শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলসংখ্যা ৯৬০। মেসি দ্রুততম নয়শোর রেকর্ড গড়েছেন। রোনালদো ১২৩৮ ম্যাচে নয়শো ছুঁয়েছিলেন, মেসির লেগেছে ১১৪২ ম্যাচ।

২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অধিকাংশ সময় কাটিয়েছেন বার্সেলোনাতে, সেখানে ১৭ মৌসুম খেলে জিতেছেন অসংখ্য শিরোপা, করেছেন সবচেয়ে বেশি গোল। সেখান থেকে সফল সময় শেষ করে যান পিএসজিতে, ছিলেন দুটি মৌসুম। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আছেন তিন মৌসুম ধরে। জাতীয় দল জার্সিতেও বেশ সফল কিংবদন্তি।

বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে সবচেয়ে বেশি ৬৭২ গোল করেছেন মেসি। পিএসজির হয়ে ৭৫ ম্যাচে করেছেন ৩২ গোল। বর্তমান ক্লাব মিয়ামির হয়ে ৯২ ম্যাচে করেছেন ৮১ গোল। আর আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে করেছেন ১১৫ গোল।

২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে ২৬ ম্যাচে ১৩ গোল করেছেন মেসি। যার মধ্যে সর্বশেষ আসরে তার গোলসংখ্যা ৭, যেখানে ফাইনালে করেছেন ২টি গোল। চ্যাম্পিয়ন্স লিগে ১৬৩ ম্যাচে করেছেন ১২৯ গোল।

ডি-বক্সের বাইরে থেকে যেকোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি ১০৬ গোল করেছেন মসি। ফ্রি-কিকে গোল করেছেন ৭০টি এবং পেনাল্টি থেকে করেছেন ১১২ গোল। সবকিছু মিলিয়ে ছুঁয়েছেন ৯০০ ক্যারিয়ার গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিপিএসজিবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT