অর্থনীতি

স্থগিত হওয়া পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

স্থগিত হওয়া পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

ছবি: সংগৃহীত

পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের যে সভা গতকাল সোমবার স্থগিত করা হয়েছিল, তা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে অনিবার্য কারণে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছিল। পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য উপযুক্ত ন্যূনতম মজুরির হার সুপারিশ করার জন্যই এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।
বিষয়:২৩ নভেম্বর কর্মচারী নিম্নতম মজুরি পোশাকশিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…