৪০০ মিলিয়নে আল হিলালের সঙ্গে চুক্তি হয়নি মেসির

একটি দল একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সবাই হাসছে এবং ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ৪০০ মিলিয়নে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন, এমন খবর প্রকাশিত হচ্ছে হরদম। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো অবশ্য জানাচ্ছে, পিএসজি তারকার সঙ্গে এমন কোনো চুক্তিই হয়নি।
বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস আর জর্ডি আলবাও মেসির সঙ্গে যাচ্ছেন সৌদি লিগে, এমন তথ্যকেও বাতিল করে দেয়া হয়েছে ওই প্রতিবেদনে।
মুন্ডো দেপোর্তিভো লিখেছে, স্বল্প সময়ের মধ্যে মেসি এমন কোনো চুক্তি করেননি। তার প্রথম মনোযোগ এখন ফ্রেঞ্চ লিগ শেষ করা, তারপর সিদ্ধান্ত নেবেন কোথায় খেলবেন। তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
কাতার বিশ্বকাপজয়ী ৩৫ বর্ষী মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে আগ্রহী কাতালানরা। তাদের সঙ্গে বিশ্বসেরা খেলোয়াড়কে দলে নিতে চায় মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। আল হিলালও চায় সৌদিতে আসুক মেসি।






