বাংলাদেশ

দৈনিক ইত্তেফাকের নতুন প্রকাশক আনোয়ার হোসেন মঞ্জু

দৈনিক ইত্তেফাকের নতুন প্রকাশক আনোয়ার হোসেন মঞ্জু

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন হয়েছে। পত্রিকাটির নতুন প্রকাশক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি এতদিন প্রকাশকের দায়িত্বে থাকা তারিন হোসেনের বাবা।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশক পরিবর্তনের আবেদন গ্রহণ করা হয়েছে।

দৈনিক ইত্তেফাকের নতুন প্রকাশক আনোয়ার হোসেন মঞ্জু

চিঠিতে আরও বলা হয়, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়:আনোয়ার হোসেন মঞ্জু দৈনিক ইত্তেফাক নতুন প্রকাশক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…