চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাই সহ র‌্যাপার লিল টে’র মৃত্যুর খবরটি সত্যি নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
বিনোদন
A A

মাত্র ১৪ বছর বয়সে রহস্য মৃত্যু হয়েছে র‌্যাপার ও সামাজিক ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতি পাওয়া লিল টে’র! একই ঘটনায় মারা গেছেন তার ভাইও! 

বুধবার রাতে হঠাৎ করেই লিল টে’র অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে তার অকালপ্রয়াণের খবরটি জানানো হয়। তবে তার একদিন পরেই জানা গেছে, মৃত্যুর খবরটি সত্যি নয়। বরং লিল টে’র ইনস্টাগ্রাম হ্যাক করে এই ভুয়া খবরটি প্রকাশ করা হয়।

ঘটনার পর দিন ভক্তদের মনের সব আশঙ্কা দূর করে লিল টে জানালেন, ‘তিনি বেঁচে আছেন এবং নিরাপদ আছেন’।

জনপ্রিয় এই কিশোরী র‌্যাপার জানান যে, তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তার এবং তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়।

লিল টে’র ভাই জেসন

বুধবার রাতে হঠাৎ লিল টে’র ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়,‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ক্লেয়ার (লিল টে) আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যু আমাদের জন্য মর্মান্তিক এবং এটা আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা শোকার্ত। তার ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে আরও গভীরতর করেছে।’’

তবে লিল টে ও তার ভাইয়ের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তাদের বাবা ক্রিস্টোফার হোপের কাছে বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। যার ফলেই এই ভুয়া মৃত্যুর খবরটিকে ঘিরে আরো ধোঁয়াশা সৃষ্টি হয়।

Reneta

জন্মসূত্রে কানাডার বাসিন্দা লিল টে। যদিও পরের দিকে লস অ্যাঞ্জেলেসে এসে থাকা শুরু করে সে। ছোট থেকেই বিতর্ক ছিল নিত্যসঙ্গী। –এনডিটিভি, ডেইলি মেইল

বাবার সাথে লিল টে

 

View this post on Instagram

 

A post shared by Lil Tay (@liltay)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফ্লুয়েন্সারইনস্টাগ্রামর‍্যাপারলিল টেসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT