চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের চোট নিয়ে যা বললেন এনরিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পার্ক ডে প্রিন্সেসে ম্যাচের তখন ৩২ মিনিট। মার্সেইয়ের বিপক্ষে এক গোলে পিএসজি এগিয়ে থাকলেও স্বাগতিক দর্শকদের জন্য মুহূর্তটি ছিল হতাশার। গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কাইলিয়ান এমবাপে।

বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়াই ৪-০ গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচ শেষে এমবাপের চোট নিয়ে মুখ খোলেন ফ্রেঞ্চ জায়ান্টদের কোচ লুইস এনরিকে। বললেন, ‘এটা গুরুতর কিছু নয়। যদিও তার ব্যথা ছিল।’

‘আমি মনে করি মাঠের বাইরে যাওয়াটা ছিল বুদ্ধিমানের মতো কাজ। তাকে নিয়ে আমরা ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার জলদি মাঠে ফিরে আসা উচিৎ।’

লিগ ওয়ানের চলতি মৌসুমে ৫ ম্যাচে ৭ গোল করে নিজের ফর্ম ধরে রেখেছেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। ফিটনেস ফিরে পেলে ৩০ সেপ্টেম্বর ক্লারমন্ট ফুটের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

ম্যাচের অষ্টম মিনিটে ডান পায়ের ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন আশরাফ হাকিমি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রান্ডাল কোলো মুয়ানি।

এমবাপের চোটে বদলি খেলোয়াড় হিসেবে নামা পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস ৪৭ ও ৮৯ মিনিটে নিশানাভেদ করে মার্সেইয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেএমবাপেপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT