বার্সা অধ্যায় শেষে সৌদি যাবেন লেভান্ডোভস্কি?

লিওনেল মেসি একটি ফুটবল ম্যাচে গোল উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এসে তিন মৌসুম কাটিয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি। তাকে দলে নিতে পর্যবেক্ষণ চালাচ্ছে সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব। তবে এখনও বার্সার সাথে পোলিশ তারকার চুক্তি আছে আরও এক বছর। খবর ইউরোপের গণমাধ্যমে।
লেভান্ডোভস্কি বার্সায় থাকবেন কিনা এমন সিদ্ধান্তের জন্য কঠিন সময় পার করছে কাতালুনিয়ার ক্লাবটি। দলবদলের দরজাও খোলা রেখেছে বার্সা। সৌদি আরবের কোনও ক্লাবের দেয়া প্রস্তাবের ধরণ অনুযায়ী বিবেচনা করবে ক্লাবটি।
ইতিমধ্যে কাড়িকাড়ি অর্থ খরচ করে ইউরোপ থেকে তারকাদের নিয়ে সৌদিতে ভিড় জমিয়েছে দেশটির ক্লাবগুলো। সৌদি লিগে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজামার মতো তারকারা। গ্রীষ্মের দলবদলে চেলসির জোয়াও ফেলিক্সও নাম লেখিয়েছেন আল-হিলালে।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫২ ম্যাচে ৪২ গোল করেছেন ৩৬ বর্ষী লেভা। প্রতিবেদনে বলা হয়েছে, বার্সা থেকে ভালো প্রস্তাব পেলে ক্যারিয়ারের এ বেলায় এসে আবারও চুক্তি নবায়ন করবেন।
এদিকে জাতীয় দলের নেতৃত্ব থেকে সড়িয়ে দেয়ায় পোল্যান্ডের হয়ে আপাতত খেলছেন না লেভা। তবে পোল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অধিনায়কত্ব ছাড়া জাতীয় দলে ফেরার রস্তা খোলা রেখেছে।






