ফুটবল

লিভারপুলের রিটজের প্রশংসায় মেতেছেন রিয়াল কোচ জাভি

লিভারপুলের খেলোয়াড়ের সাথে রিয়াল কোচ জাভির সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের খেলোয়াড় ও রিয়াল কোচ জাভির মধ্যে সাক্ষাৎ, ফুটবল মাঠে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্রীষ্মের দলবদলে বেয়ার লেভারকুসেন থেকে ফ্লোরিন রিটজকে লিভারপুল নিয়ে এসেছে ১১৬ মিলিয়ন পাউন্ডে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের আরও শক্তিশালী করতে তাকে আনা। রাতে অলরেডদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের মহারণে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। তাতে গুরু-শিষ্যের দেখা হচ্ছে মাঠে। রিয়াল কোচ জাভি আলোনসো লেভারকুসেনে কোচিং করিয়েছেন রিটজকে।

জাভি ২২ বর্ষী জার্মান রিটজকে কোচিং করিয়ে এখন রিয়ালে। চলতি মৌসুমে লিভারপুলে গোলের দেখা না পাওয়া অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেছেন, ‘লিভারপুলে রিটজের মানিয়ে নেয়া এখনও সময়ের ব্যাপার।’

‘তার কাছে এটি অনেক বড় সুযোগ জার্মানিতে অনেক বছর কাটিয়ে লিভারপুলে আসা। রিটজ খুবই বিশেষ একজন ফুটবলার। তাকে মানিয়ে নিতে হবে। তার এখানে ভালো করার বিষায়ে আমার কোন সন্দেহ নেই। এটা শুধু সময়ের ব্যাপার।’

‘রিটজের মাঝে মিডফিল্ডে আধিপত্য দেখানোর ক্ষমতা আছে। এটাও আশা করি রিয়ালের বিপক্ষে তিনি সেরাটা দেখাতে পারবেন।’

আলোনসো লেভারকুসেনের ম্যানেজার থাকা অবস্থায় বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জিতেছেন। রিটজের থেকে সেরাটা বের করে আনেন স্প্যানিয়ার্ড কোচ। ১৯৭ ম্যাচ খেলেছেন লেভারকুসেনে রিটজ, ৫৭ গোল ও ৬৫ অ্যাসিস্ট আছে। লিভারপুলে ১৪ ম্যাচে ৩ গোলে অবদান রাখলেও গোল পাননি এখনও।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ জাভি আলোন্সো ফ্লোরিন রিৎজ রিয়াল মাদ্রিদ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…