চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে দারুণ জয় পেয়েছে হামজার লেস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
লেস্টার সিটি

লেস্টার সিটি

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের ২৬তম রাউন্ডে শেষ মুহূর্তের গোলে দারুণ জয় পেয়েছে লেস্টার সিটি। ৯০ মিনিট পর্যন্ত ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১ সমতায় থাকা ম্যাচে শেষে প্রত্যাবর্তন করে হামজা চৌধুরীর দল। জয়েও ইংলিশ দ্বিতীয়বিভাগের লিগ টেবিলে তেমন সুবিধা করতে পারেনি লেস্টার।

ঘরের মাঠ কিংস পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতাউ ইসাহাকু। ওয়েস্ট ব্রমের হয়ে গোল করেন কার্লান গ্রান্ট।

ম্যাচের ১৮তম মিনিটে জর্ডান জেমসের অ্যাসিস্টে গোল করে লেস্টারকে এগিয়ে দেন আইয়ু। ৩৪ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ওয়েস্ট ব্রম, গোল করেন গ্রান্ট। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায়  দুদলই। ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। ম্যাচ গড়াতে থাকে যোগ করা সময়ে। শেষ বাঁশি বাজার ঠিক আগে, ৯৩ মিনিটে স্টেফি মাভিদিদির ক্রসে লেস্টারের হয় জয়সূচক গোলটি করেন ফাতাউ।

এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন হামজা। একটি হলুদ কার্ডও দেখতে হয় তাকে। তবে ম্যাচজুড়ে ছিলেন লেস্টারের শক্ত ডিফেন্স হয়ে। ট্যাকলিং এবং বল ক্লিয়ার করে বেশ কবার খাদের কিনারা থেকে দলকে বাঁচিয়েছেন বাংলাদেশ জাতীয় দল তারকা।

হামজার দল ২৬ ম্যাচ শেষে ১০ জয় ৭ ড্র ও ৯ হারে ৩৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১২তম স্থানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ লিগইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপওয়েস্ট ব্রমলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT