চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে ‘মানহানিকর বক্তব্য ও অপপ্রচার’ চালানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে তার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই নোটিশ পাঠান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নুরুল গনি সগীর। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ও ঢাবি শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর বলেন, গত ২৪ তারিখে ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হয়। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে আমি ২৫ তারিখ সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময় বেঁধে দিই, যাতে সে বা ক্যাম্পাসের যে কেউ অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেন।

Banglabid

তিনি বলেন, ঘোষিত সময়সীমা পার হয়ে তিন-চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিবের মাধ্যমে আজ সর্বমিত্র চাকমার প্রতি একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ও পরবর্তী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগিরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব অভিযোগের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযুক্ত অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। এতে দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের উপাদান রয়েছে বলে উল্লেখ করা হয়।

Reneta

আইনি নোটিশে সর্বমিত্র চাকমাকে অত্র নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টা সময়ের মধ্যে প্রকাশ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নুরুল গনি সগির আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও নোটিশে সতর্ক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি নোটিশকার্যনির্বাহী সদস্যডাকসু নেতাঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলমধুর ক্যান্টিনসর্বমিত্র চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT