চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলমো-ভিক্টরের নিবন্ধন আবেদন বাতিল, বড় ধাক্কা বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিয়েছে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে বার্সার ফুটবলার দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করা হয়েছে। ৬০ মিলিয়ন ইউরো মূল্যের তারকা ওলমো আর কাতালুনিয়ার ক্লাবটির হয়ে খেলতে পারবেন না, যদি না বার্সা আইনি লড়াইয়ে জয়ী হয়।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনার পক্ষ থেকে ওলমো ও ভিক্টরের নিবন্ধনের আবেদন জানানো হয়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাবের বাজেট সংক্রান্ত শর্তগুলো পূরণ করা হয়। তবে ফেডারেশনের সাধারণ নিয়মাবলির ১৩০.২ ও ১৪১.৫ ধারা অনুযায়ী, একই মৌসুমে একটি ক্লাবের জন্য বাতিলকৃত লাইসেন্স পুনরায় অনুমোদিত করা সম্ভব নয়। ফলে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

বেশ কিছুদিন ধরেই ওলমো ও ভিক্টরের নিবন্ধন সম্পন্ন করার চেষ্টা করছিল বার্সেলোনা। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, বার্সা এখন আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, তবে এই জটিলতার মধ্যে খেলোয়াড়রা বিকল্প ক্লাব খোঁজার দিকেও নজর দিতে পারেন।

চলতি মৌসুমে ১১ ম্যাচে ৫ গোল করা তারকা ওলমো এখন পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসতে পারে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তার দিকে নজর দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলমোবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জুলাই ২২, ২০২৬

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT