চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগার রেফারিদের ‘সমস্যা’ আছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির শুরুতে লা লিগার ম্যাচে এস্পানিওলের সঙ্গে হেরে রেফারির বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। এরপর স্প্যানিশ লিগ রেফারিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ক্লাবটি। সেই অভিযোগের পর জল গড়িয়েছিল অনেকদূর। আলোচনা থামতে না থামতেই আবারও লা লিগার রেফারিদের কাঠগড়ায় দাঁড় করালেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

লা লিগার ম্যাচে শনিবার রাতে ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়ার পর আধিপত্য বিস্তার করেই খেলছিল রিয়াল। কিন্তু আনচেলত্তির সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায় ৩৮ মিনিটে।

রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে বসেন জুড বেলিংহাম। মুহূর্তের মধ্যে একজন কমে যাওয়ায় নতুন বাস্তবতায় খেলা শুরু করতে হয় রিয়ালকে। এরপরও প্রথমার্ধে লিড ধরে রেখেছিল তারা। বিরতিতে যায় ১-০ গোলে। ৫৬ মিনিটে ওসাসুনা আদায় করে নেয় পেনাল্টি। ভিএআরের সহায়তা নেয়ার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

Banglabid

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘ফুটবলের দিক থেকে, আমরা ভালোভাবেই ম্যাচটি শুরু করেছি এবং শেষ করেছি, একজন খেলোয়াড় কম থাকা সত্ত্বেও। আমাদের শেষ তিনটি খেলায় যা কিছু ঘটেছে সবাই তা দেখেছে। আমার মনে হয় রেফারি জুড বেলিংহামের ইংরেজি বুঝতে পারেননি। সে বলেছে ফাক অফ, সে ফাক ইউ বলেনি, যা একেবারেই আলাদা। তবে আমি এ বিষয়ে আরকিছু বলতে চাই না, কারণ আমি পরবর্তী ম্যাচের জন্য বেঞ্চে থাকতে চাই।’

‘শেষ তিন ম্যাচে, ভিএআর আমাদের পেনাল্টি এলাকার বিষয়গুলো দেখেছে, অন্য বক্সে নয়। দুটি বা তিনটি বিষয় ছিল যা তার (রেফারি) দেখা উচিত ছিল, কিন্তু তিনি সেটি করেননি। আমার মনে হয় এখানকার রেফারিদের সমস্যা আছে। গত তিন ম্যাচে এমনকিছু ঘটেছে যা ঘটার মতো নয়। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, ভালো খেলতে হবে, এবং আমরা এটাই করার চেষ্টা করব।’

আগের অভিযোগের পরপর লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, মাদ্রিদিস্তাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই মন্তব্যের জবাবও দিয়েছিলেন আনচেলত্তি। সে সময় আনচেলত্তি বলেছিলেন, ‘তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে কারও মাথা খারাপ হয়ে যায়নি। আমরা শুধু ব্যাখ্যা চেয়েছি এবং একটি ব্যবস্থার পরিবর্তন দাবি করেছি। কেউই খুশি নয়। সবাই মনে করে যে এই ব্যবস্থা রিয়াল মাদ্রিদকেই সুবিধা দেয়, তাই যখন আমরা অভিযোগ করি, তখন কেউ বিশ্বাস করতে চায় না।’

Reneta

সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেজো জানিয়েছিলেন, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’ ওই অভিযোগের জন্য অন্য ক্লাবগুলো নিন্দা জানিয়েছিল এবং লিগ মাদ্রিদের দাবির বিরুদ্ধে তাদের নিজস্ব অভিযোগ দায়ের করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেওসাসুনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT