চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমা-ভিনিসিয়াসদের সবাইকে দুষলেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুদিন আগে কোপা ডেল রে’র সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর দ্রুতই মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন কার্লো আনচেলত্তি। লিগে ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলের পরাজয়ে শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়েও পড়েছে তার শিষ্যরা। হারের পর দলের সবাইকে দুষেছেন ৬৩ বর্ষী কোচ।

রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে গত বছর মার্চে বার্সার কাছে হারের পর শনিবার রাতে প্রথমবারের মতো লিগ ম্যাচ হেরেছেন বেনজেমা- ভিনিসিয়াসরা। ভিয়ারিয়ালের বিপক্ষে টানা চার ম্যাচে জয়হীন এখন লস ব্লাঙ্কোস বাহিনী।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা মান অনুযায়ী খেলতে পারিনি, তবে হারার যোগ্য ছিলাম না। ম্যাচে অনেক সুযোগ কাজে লাগাতে পারিনি। ভারসাম্যহীন খেলার কারণে বল পেতেও ভুগতে হয়েছে। ভিয়ারিয়াল দারুণভাবে বল নিয়ন্ত্রণ করেছে। তাদের চেষ্টা ছিল আমাদের ভারসাম্যহীন করার এবং তারা সফল হয়েছে। কারো সমালোচনা করতে চাই না, কারণ মনে করছি প্রত্যেকেই আজ স্বাভাবিকের চেয়ে খারাপ খেলেছে।’

হেরে লিগ শিরোপা দৌড়ে প্রায় ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২ পয়েন্টে। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭১, এক ম্যাচ বেশি খেলে রিয়ালের ৫৯ পয়েন্ট।

এমন বাস্তবতায় অবশ্য হাল ছাড়তে রাজি নন আনচেলত্তি, ‘আমরা হাল ছাড়ব না। এখনও ১০টি ম্যাচ বাকি। যতটা সম্ভব পয়েন্ট নিশ্চিত করতে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

বার্সার বিপক্ষে একটি বড় ম্যাচের সপ্তাহ খানেক পরই চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লা লিগার ম্যাচে দলকে অনুপ্রাণিত করা কঠিন ছিল বলেও মনে করছেন রিয়াল কোচ।

Reneta

‘দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে একটি ম্যাচের জন্য আলাদাভাবে প্রস্তুতি নেয়া অনেক কঠিন। অনেককিছুই পরিবর্তন করেছি, কারণ বার্সেলোনা ম্যাচটি আমাদের থেকে শারীরিক ও মানসিকভাবে অনেককিছু নিয়েছে। যেখানে দলকে শতভাগ অনুপ্রাণিত করা কঠিন ছিল, কারণ বার্সা ম্যাচে আমরা সেরাটা দিয়ে খেলেছি।’

ভিয়ারিয়ালের কাছে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে থাকা রিয়ালকেই পাবে সমর্থকরা। আনচেলত্তি বলছেন, ‘এটাই স্বাভাবিক যে, পরাজয়ে অনেক হতাশ হয়েছি। তবে এই পরাজয়ের প্রভাব চ্যাম্পিয়ন্স লিগে পড়বে বলে মনে হয় না। বুধবারের ম্যাচটি হবে সম্পূর্ণ আলাদা। এটি হবে সম্পূর্ণ একটি ভিন্ন গল্প।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচেলসিচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনাভিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT