ফুটবল

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

একটি সংবাদপত্রে দেয়া ছোট্ট বিজ্ঞাপন থেকে যাত্রা শুরু। সেই উদ্যোগই একদিন জন্ম দেবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবের, তা হয়তো তখন কেউ কল্পনাও করেননি। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর, স্পেনের কাতালোনিয়া অঞ্চলের বার্সেলোনা শহরে প্রতিষ্ঠিত হয় ফুটবল ক্লাব বার্সেলোনা। আজ ক্লাবটির প্রতিষ্ঠার ১২৭ বছর পূর্ণ হল।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

সুইস ক্রীড়াবিদ হ্যান্স গ্যাম্পার, যিনি জোয়ান গ্যাম্পার নামেও পরিচিত, ছিলেন ক্লাবটি প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা। স্থানীয় একটি ক্রীড়াবিষয়ক পত্রিকায় ফুটবল দল গঠনের আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে একদল ফুটবলপ্রেমী মিলিত হন। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এফসি বার্সেলোনা।

জোয়ান গ্যাম্পার
জোয়ান গ্যাম্পার

ছোট পরিসরে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে বার্সেলোনা হয়ে ওঠে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। নীল ও মেরুন রঙের জার্সি হয়ে ওঠে ক্লাবটির স্বতন্ত্র পরিচয়।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

বার্সেলোনা শুধু একটি ফুটবল ক্লাব নয়, কাতালান জনগোষ্ঠীর সংস্কৃতি, আত্মপরিচয় ও ঐতিহ্যেরও প্রতীক। ক্লাবটির বিখ্যাত স্লোগান ‘মেস কে উন ক্লাব’, যার অর্থ ‘একটি ক্লাবের চেয়েও বেশি’ সেই পরিচয়ই বহন করে।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

ক্লাবটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ডাচ ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফের আগমন। খেলোয়াড় ও পরবর্তী সময়ে কোচ হিসেবে বার্সেলোনার ফুটবল দর্শনে আমূল পরিবর্তন আনেন তিনি। তার অধীনে ১৯৯২ সালে প্রথম ইউরোপিয়ান কাপ জেতে বার্সেলোনা।

ইয়োহান ক্রুইফ
ইয়োহান ক্রুইফ

ডিয়েগো ম্যারাডোনা, রোমারিও, রোনাল্ডো নাজারিও, রিভালদো, রোনালদিনহো, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মতো বিশ্বখ্যাত ফুটবলাররা বিভিন্ন সময়ে সমৃদ্ধ করেছেন ক্লাবটির ইতিহাস।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

বার্সেলোনার ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায় পেপ গার্দিওলার কোচিংয়ের সময়কাল। ২০০৯ সালে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জিতে ইতিহাস গড়ে ক্লাবটি। বলের নিয়ন্ত্রণ, ছোট ছোট পাস ও আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে বার্সেলোনার খেলার ধরন।

সর্বোজয়ী দলের কোচ পেপ গার্দিওলা
সর্বোজয়ী দলের কোচ পেপ গার্দিওলা

ক্লাবটির যুব ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’ বিশ্ব ফুটবলে প্রতিভা তৈরির অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মেসি, জাভি ও ইনিয়েস্তার মতো ফুটবলার উঠে এসেছেন এ একাডেমি থেকে।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

স্পেনের আরেক বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতাও বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ। দুই দলের মধ্যকার ‘এল ক্ল্যাসিকো’ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

শুধু ছেলদের ফুটবল নয়, মেয়ে ফুটবলেও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে বার্সেলোনা। বাস্কেটবল, হ্যান্ডবল ও ফুটসালেও রয়েছে ক্লাবটির সমৃদ্ধ ঐতিহ্য।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

প্রতিষ্ঠার ১২৭ বছর পর বার্সেলোনা এখন আর কেবল একটি শহর কিংবা অঞ্চলের ফুটবল ক্লাব নয়। ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও ভালোবাসার নাম হয়ে উঠেছে এফসি বার্সেলোনা।

ছোট্ট একটি বিজ্ঞাপন থেকে আজকের বার্সেলোনা: ১২৭ বছরের ফুটবল ঐতিহ্য

বিষয়:বার্সেলোনা লা লিগা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…