চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৩৭ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল। দুর্ঘটনার পর প্রভিন্সিয়াল পুলিশের রিপোর্টে গাড়ির বিবরণে উল্লেখ করা বলা হয়েছে, গাড়িটি ঘণ্টায় ১০০+কি.মি গতিতে চলছিল। গাড়িতে মোট ৪ জন যাত্রী ছিলেন যাদের তিনজন মারা গেছেন।

কলিশন রিপোর্টে প্রপার লাইসেন্স টু ড্রাইভ ক্লাশ অব ভিহিকল এ উল্লেখ করা হয়েছে ‘ইয়েস’। সাসপেনডেন্ট ড্রাইভারের উত্তরে লেখা আছে ‘নো।’ কলিশন রিপোর্ট অনুসারে নিবিড় কুমার দে বৈধ লাইসেন্স নিয়েই গাড়ি চালাচ্ছিলেন।

বর্তমানে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টরোন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কুমার বিশ্বজিৎ দম্পতি বর্তমানে টরোন্টোতে অবস্থান করছেন।

অন্যদিকে নিবিড়ের চাচা অভিজিৎ দে ফেসবুক পোস্টে বলেছেন, অন্টারিওর প্রভিন্সিয়াল পুলিশ তাদের কলিশন রিপোর্টের কপি দিয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা মিস্টার মার্ক বলেছেন, এটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুর্ঘটনায় তারা মাদক বা ড্রাগের কোন সম্পৃক্ততা পাননি। পুলিশ আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছেন বলেও অভিজিৎ দে জানিয়েছেন।

কানাডার স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়। এতে আহত হন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায় বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ইতিমধ্যে নিহত শাহরিয়ার খান ও আরিয়ান দীপ্তর মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টরন্টোসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

উত্তরা পাসপোর্ট অফিস থেকে ১ নারীসহ ১৩ দালাল আটক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT