ফুটবল

অবসর ভেঙে ইউরোতে খেলবেন টনি ক্রুস

জার্মান ফুটবল তারকা টনি ক্রুস ইউরোতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর ভেঙে টনি ক্রুস ইউরোতে অংশ নিচ্ছেন, ফুটবল মাঠে তার উপস্থিতি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২০ সালের ইউরোর পর জার্মানির মলিন পারফরম্যান্সে অবসরে চলেন মিডফিল্ডার টনি ক্রুস। তবে ইউরো ২০২৪ খেলতে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরছেন তারকা মিডফিল্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরার কথা নিশ্চিত করেছেন ক্রুস নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ৩৪ বর্ষী ক্রুস লিখেছেন, ‘মার্চে আবারও জার্মানির হয়ে খেলব। কেন? কারণ কোচ আমাকে জিজ্ঞেস করেছেন, আমার এখন মন মেজাজ ভালো এবং আমি নিশ্চিত এখন যে অবস্থা তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যে কোনো কিছু হতে পারে।’

২০১৮ বিশ্বকাপের পর ২০২২ সালেও গ্রুপপর্ব থেকে বিদায় নেয় জার্মানি। রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডার দলে ফেরাতে জার্মানির দুর্দশা কিছু কমবে। মার্চের ২৩ তারিখ জার্মানি পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে। তার তিন দিন পর খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

বিষয়:ইউরো ক্রুস জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্স রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…