কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, সমীরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
উল্লেখ্য, বিগত ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।







