চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশতাধিক রানের ম্যাচে কলকাতার নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেনের গ্যালারিতে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ রান। বলিউডের কিংবদন্তি অভিনেতার সামনে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন আন্দ্রে রাসেল। বল হাতেও দুর্দান্ত ছিলেন ক্যারিবয়ান তারকা ক্রিকেটার। রানাতাড়ায় নেমে হেইনরিখ ক্লাসেনের ঝড়ে জয়ের স্বপ্নই দেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ ওভারের নাটকীয়তা নায়ক বনেছেন হারসীত রানা। ক্লাসেন ও শাহবাজকে ফিরিয়ে কলকাতাকে এনে দিয়েছেন ৪ রানের জয়।

১৭তম ওভারে হায়দরাবাদের দরকার ছিল ২৪ বলে ৭৬ রান। রাসেলের ওই ওভারে এক উইকেট হারালেও ১৬ রান তুলে নেয় অতিথি দল। ১৮তম ওভারে বরুন চক্রবতীর ওপর ঝড় তোলেন ক্লাসেন ও শাহবাজ। তিন ছক্কায় এই ওভার থেকে আসে ২১ রান।

১৯তম ওভারে মিচেল স্টার্ককে তুলোধুনো করেন ক্লাসেন। তার তিন ছক্কা ও শাহবাজের এক ছক্কায় আসে ২৬ রান। শেষ ওভারে হায়দরাবাদের দরকার ছিল ১৩ রান। বলে আসেন হারসীত রানা। প্রথম বলে ছক্কা হাঁকান ক্লাসেন। দ্বিতীয় সিঙ্গেল নিয়ে শাহবাজকে স্ট্রাইকে দেন। এটাই কাল হয়ে দাঁড়ায় হায়দরাবাদের জন্য। লংঅনে শাহবাজ ক্যাচ দেন শ্রেয়াস আয়ারে হাতে। ৫ বলে ১৬ রান করেন তিনি।

ম্যাক্রো জানসেন ব্যাটে এসে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকদেন ক্লাসেনের হাতে। হায়দরাবাদের দরকার তখন ৩ বলে ৫ রান। হারসীতের স্লোয়ারে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন সুয়াশ শর্মার হাতে। তাতে কিছুটা হলেও স্বস্তি মেলে কলকাতার। ৮ ছক্কায় ২৯ বলে ৬৩ রান করে ক্লাসেন। শেষ বলে বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন কামিন্স। কলকাতা জিতে যায় ৪ রানে।

ইডেন গার্ডেন্সে টসে জিতে কলকাতাকে আগে ব্যাটে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। জবাবে নেমে ৭ উইকেটে ২০৪ রানে থামে হায়দরাবাদ।

কলকাতার শুরুটা ভালো হয়নি। ওপেনার ফিল সল্ট একপ্রান্ত আগলে রাখলেও ৫১ রানে চার ব্যাটারকে হারায় তারা। সল্টের ৪০ বলে ৫৪ রানের পর হায়দরাবাদ বোলার উপর তাণ্ডব চালান রাসেল। তিনটি চার ও সাতটি ছক্কায় ২৫ বলে ৬৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

Reneta

সল্ট-রাসেলের পাশাপাশি বদলি হিসেবে নামা রামানদীপ সিং ১৭ বলে ৩৫ এবং রিংকু সিং ১৫ বলে ২৩ রান করেন।

হায়দরাবাদের হয়ে নাতারাজন ৩ উইকেট নেন। মায়াঙ্ক মারকান্দে নেন দুটি এবং প্যাট কামিন্স এক উইকেট নেন।

জবাবে উড়ন্ত শুরু পেয়েছিল অতিথি দল। মায়াঙ্ক আগারওয়াল ও বদলি হিসেবে নামা অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে ৩৩ বলে করেন ৬০ রান। হারসিত রানা জুটি ভাঙেন আগারওয়ালকে ফিরিয়ে। ২১ বলে ৩২ রান করেন এই ওপেনার। ১৯ বলে ৩২ রান করা অভিষেককে ফিরিয়ে স্বাগতিক দলে স্বস্তি ফেরান রাসেল।

পরে ধারাবাহিক ভাবেই উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাটারদের মধ্যে রাহুল ত্রিপাঠি ২০ রান, এইডেন মার্করাম ১৩ বলে ১৮ রান করেন।

কলকাতার হয়ে হারসীত রানা তিনটি, আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কলকাতারাসেললিড স্পোর্টসশাহরুখহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT