ফুটবল

ব্রাজিলের পর উরুগুয়েও বড় হার দিয়ে গেল ভারতকে

ব্রাজিলের পর উরুগুয়েও বড় হার দিয়ে গেল ভারতকে

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। কলকাতার সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে লাতিন আমেরিকার দেশটির কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে কোচ খালিদ জামিলের শিষ্যরা। ব্রাজিলের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছিল ভারত। 

ব্রাজিলের পর উরুগুয়ের কাছে বড় ব্যবধানে হারলেও ভারতের প্রাপ্তি কম নয়। দুই বিশ্বকাপ জয়ী দলের বিপক্ষে সাফের আগে খেলা বেশ খানিকটা এগিয়ে রাখবে দলটিকে। ম্যাচে উরুগুয়ের ৫৬ শতাংশ বল দখলের বিপরীতে ভারতের দখলে ছিল প্রায় ৪৩ শতাংশ বলের দখল। উরুগুয়ের আটটির বিপরীতে ভারত ছয়টি শট গোলমুখে নিয়েছে যা মোটেও ছোট করে দেখার মতো নয়।

উরুগুয়ে গোলের শুরু করে ১১ মিনিটে ডারউইন নুনেজের পেনাল্টি দিয়ে। ২২ মিনিটে ভারতের আনিরুধ থাপা গোল করে সমতায় আসে। পরে বজ্রপাতের কারণে খেলা বেশ খানিকটা সময় বন্ধ থাকে। ২৮ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরওজো উরুগুয়ের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর ৫৩ মিনিটে আর জালাজার উরুগুয়ের তৃতীয় গোল করেন। ৫৯ মিনিটে আরাওজো নিজের দ্বিতীয় গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দলটি। এরপর ৭১ মিনিটে সানাব্রিয়া এবং ৮৬ মিনিটে আগুইরি গোল করলে ৬-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ভারত।

বিষয়:উরুগুয়ে কলকাতা নুনেজ ফিফা ব্রাজিল ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…