চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২০, মে ২০২৬
বিনোদন
A A

নিখোঁজ হওয়ার ছয় দিন পর লুধিয়ানার একটি খাল থেকে উদ্ধার হলো ২৯ বছর বয়সী উদীয়মান পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌরের মরদেহ। মঙ্গলবার (১৯ মে) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় পাঞ্জাবি সংগীতাঙ্গনে শোকের পাশাপাশি চাঞ্চল্য তৈরী হয়েছে!

ইন্দর কৌরের পরিবারের অভিযোগ, কানাডা প্রবাসী সুখউইন্দার সিং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। সঙ্গে তার বাবা প্রীতম সিং এবং বন্ধু করমজিৎ সিং এই ঘটনায় জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সুখউইন্দার সিং গায়িকাকে গুলি করে হত্যা করার পর তার মরদেহ ও গাড়ি খালে ফেলে দেয়।

নিহত ইন্দর কৌর ১৩ মে বাজার করতে গিয়ে লুধিয়ানার জামালপুর এলাকা থেকে নিখোঁজ হন। পরে ১৯ মে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তার গাড়িটিও খাল থেকে উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে সুখউইন্দারের সঙ্গে পরিচয় হয় ইন্দর কৌরের। তবে পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং সন্তান রয়েছে। এরপর গায়িকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে তিনি এই হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ।

অভিযোগপত্রে নিহতের ভাই জতিন্দর সিং জানান, গায়িকাকে অস্ত্রের মুখে অপহরণ করে পরে হত্যা করা হয়।

Reneta

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে প্রীতম সিং, করমজিৎ সিং এবং আরও এক সহযোগী রবিশিন্দর সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত সুখউইন্দার সিং ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যায় এবং নেপাল হয়ে কানাডায় পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার সন্ধানে আন্তর্জাতিক পর্যায়ে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

ইন্দর কৌর পাঞ্জাবি সংগীত জগতে উঠতিদের মধ্যে জনপ্রিয় শিল্পী ছিলেন। তিনি সোনে দি চিরহি, জিজা, সোহনা লাগদা এবং দেশি সিররে দাসহ একাধিক জনপ্রিয় গান করেছেন। গিপ্পি গ্রেওয়ালের সঙ্গে তার একটি গানও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় ১.২৪ লাখ অনুসারী ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামইন্দর কৌরগানগায়িকাপাঞ্জাবী গায়িকাসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT