কক্সবাজার

কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলরকে গুলি করে হত্যা

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের ছবি, যেখানে একজন ব্যক্তি ছবি ও তথ্য দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পরিচয়পত্রের ছবি, যেখানে একজন ব্যক্তির ছবি ও ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খুলনার আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশন কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে।

পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।

পুলিশ জানায়, গোলাম রব্বানী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশের মুখপাত্র মো. জসিম উদ্দিন বলেন, মোটরসাইকেল আরোহি হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে৷ মাথার এক পাশে দিয়ে গুলি অন্য পাশে চলে যায়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:গুলি করে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…