আন্তর্জাতিক

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ খামেনির

ইরানের শীর্ষ নেতা খামেনি, সামরিক হামলার নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের শীর্ষ নেতা খামেনি, সামরিক হামলার নির্দেশ দিচ্ছেন, পেছনে বিস্ফোরণের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

গতকাল ৩১ অক্টোবর বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একজন ইরানি কর্মকর্তা এই সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির কঠোর এবং অভাবনীয় জবাব দেওয়া হবে।

যদিও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না।

গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী।

বিষয়:ইরান ইসরায়েল খামেনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…