রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় তার পুত্রবধূ

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় তার পুত্রবধূ আসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় তার পুত্রবধূ আসছেন, সঙ্গে আরও ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন। মঙ্গলবার ২১ মার্চ মধ্যরাতে লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি।

জানা যায়, বর্তমানে শর্মিলা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় এসেছেন। কয়েকদিন গুলশানের বাসায় শাশুড়ির সঙ্গে থাকবেন তিনি।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা। তখন আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন তিনি।

শাশুড়ির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে লন্ডনে চলে যান কোকোপত্নী।

তিনি লন্ডনে থাকেন। অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবার নিয়ে লন্ডনে আছেন ২০০৭ সাল থেকে।

বিষয়:আরাফাত রহমান কোকো খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…