সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বিকেলে হাসপাতালে নেয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়।
এরপর থেকে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ছয় দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।







