প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে দুঃসংবাদ পেয়েছে স্বাগতিক ফ্রান্স। দেশটির ডেকাথলন তারকা কেভিন মেয়ার চোটের কারণে ছিটকে গেছেন। খুব দ্রুত সংবাদ সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানাবেন কেভিন।
ঘরের মাঠে কেভিনকে ফ্রান্সের অন্যতম তারকা ধরা হচ্ছিল। যার হাত ধরে এ ইভেন্টে পদক আশা করেছিল দেশটি। খেলা শুরুর আগে ছিটকে যেতে হল তাকে। শুক্রবার ইভেন্টটি শুরু হবে।
কেভিন ডেকাথলনে বর্তমান রেকর্ডধারী। গত জুলাই থেকে হ্যামস্ট্রিং চোটে ভুগছিলেন। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে দুবার রৌপ্যপদক জিতেছিলেন কেভিন। আগেই জানিয়েছিলেন, ‘৩০ মিটারের বেশি পারফর্ম করতে পারছেন না।’







