আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯

কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯ এর হেলিকপ্টার দুর্ঘটনা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯ এর হেলিকপ্টার দুর্ঘটনায় উপস্থিত দুই ব্যক্তি, একজন সেনা কর্মকর্তা ও একজন সাধারণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার প্রতিরক্ষা প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাসহ শীর্ষস্থানীয় ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, কেনিয়ার রিফট ভ্যালিতে আকাশের ওড়ার পরপরই সামরিক হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডে জেনারেল ওগোল্লাসহ এতে থাকা ৯ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। এই ঘটনার পর দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন তিনি।

তিনি বলেন, আমাদের মাতৃভূমি তার সবচেয়ে বীর জেনারেলদের একজনকে হারিয়েছে। জেনারেল ওগোল্লার মৃত্যু আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

হেলিকপ্টারটিতে অবস্থান করা সবাই ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জেনারেল ফ্রান্সিস ওগোল্লা, রাষ্ট্রপতির প্রধান সামরিক উপদেষ্টাও ছিলেন।

বিষয়:কেনিয়া হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…