চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুরাগের ‘কেনেডি’ দেখতে না পারায় ক্ষুব্ধ জনতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
প্রিমিয়ার ইভেন্টে উপস্থিত অভিনেতা ও অভিনেত্রীরা, Kennedy সিনেমার পোস্টারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম আসর। ৫ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। রবিবার এই ছবি দেখা কেন্দ্র করে ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা।

রবিবার সন্ধ্যায় ছিলো ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘কেনেডি’ প্রদর্শনী। এই ছবিটি দেখতেই কলকাতা নন্দন চত্বরে ভিড় করে অগনিত দর্শক। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও আসন সংখ্যা কম থাকায় ছবি দেখতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেন বেশীর ভাগ দর্শক। শেষ পর্যন্ত ক্ষুব্ধ দর্শককে থামাতে মাঠে নামতে হয় পুলিশের! এমনকি পুলিশের সাথেও দর্শকের হাতাহাতির ঘটনা ঘটে বলে খবর।

রবিবার ভারতে ছুটির দিন। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হওয়ার কথা ছিল অনুরাগের ‘কেনেডি’। যার জন্য নন্দনে হাজির ছিলেন পরিচালক নিজেও। হলে বসে ছবিটি দেখার কথা ছিল তারও। সেই ছবি ঘিরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। একে একে প্রেক্ষাগৃহে ঢুকতে থাকেন দর্শকরা। আসন ভরে যেতেই হলের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তখনও বাইরে অপেক্ষায় ছিলেন অনেকেই। তারা এতক্ষণ লাইনে দাঁড়িয়েও ঢুকতে না পারায় চূড়ান্ত বিরক্তি প্রকাশ করতে শুরু করেন।

Banglabid

অনুমতিপত্র থাকা সত্ত্বেও কেন প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেই সরব হন দর্শক। এর পরই জোর করে ঢুকতে চেয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথমে বচসায় পরে হাতাহাতিতে জড়ান দর্শকরা। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ডাকা হয়। পুলিশই অবস্থার সামাল দেয়।

এই ঘটনা নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, চলচ্চিত্র উৎসবে রোজই ভিড় হচ্ছে। ‘কেনেডি’র মতো ছবি নিয়ে সকলেরই উৎসাহ ছিল। তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ঢুকতে না পারায় তাদের ধৈর্যচ্যুতি ঘটাটাই স্বাভাবিক। কিন্তু আয়োজকরা নিরুপায়। দর্শকাসন ভরে গেলে দরজা বন্ধ করতেই হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যঅনুরাগ কাশ্যপকলকাতা চলচ্চিত্র উৎসবকেনেডিসানি লিওনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT