চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫০ কোটি বাজেটের ‘কাঙ্গুভা’তে কার পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতাদের চরিত্রের দৃশ্য, সিনেমার পোস্টার, কঙ্গনা রাণৌত ও অন্যান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘কাঙ্গুভা’। অবশেষে মুক্তি পেল বিগ বাজেটের এই ছবি।

শুরু থেকেই বিশ্বব্যাপী এই ছবির ক্রেজ দর্শকদের মধ্যে দেখা গেছে৷ সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের ছবির তালিকায় শুরুর দিকে এই সিনেমার নাম রয়েছে।

জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী! ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির প্রত্যাশিত আয় ২,০০০ কোটি রুপির বেশী!

কিন্তু জানেন কি, ছবিটির আনুমানিক বাজেটের প্রায় ১৫.৬৬% ই সুরিয়া, ববি দেওল এবং দিশা পাটানির পারিশ্রমিকে চলে গেছে?

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রের খবরে জানা গেছে, সুরিয়াকে তার শেষ ছবি ‘ইথারক্কুম থুনিন্ধবন’র জন্য ৫০ কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তবে ‘কাঙ্গুভা’র জন্য তাকে ৩৯ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে অভিনেতার আয় ২২ শতাংশ কমে গেছে!

এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ দিয়ে খলনায়কের ভূমিকায় আত্মপ্রকাশের পর থেকেই পরিচালকদের নতুন প্রিয়র তালিকায় ববি দেওল। ‘অ্যানিমেল’এ খলনায়কের ভূমিকার জন্য তার পারিশ্রমিক যেখানে ৪-৫ কোটি রুপি ছিল, সেখানে সুরিয়ার ছবির জন্য ৫ কোটি রুপি নিচ্ছেন ববি দেওল। অপরদিকে বলিউড অভিনেত্রী দিশা পাটানি ৩ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন ‘কাঙ্গুভা’তে অভিনয় করে।

Reneta

প্রায় সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন।

১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।

শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা যাবে।

সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।- কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঙ্গুভাকিচ্ছা সুদীপজগপতি বাবুদিশা পাটানিদীপানটরাজন সুব্রামানিয়ানপ্যান ইন্ডিয়ান ছবিপ্রেম কুমারববি দেওলযোগী বাবুসুরিয়াসুরেশ চন্দ্র মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT