চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকার বাড়িতে গুলি, ২ অভিযুক্তের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
দুটি পুরুষের সঙ্গে এক নারী, একজনের হাতে বন্দুক, একটি ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়িতে গুলিবর্ষণ করে গোল্ডি ব্রার গ্যাং। সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রীর বাবা জগদীশ সিং পাটানি জানান, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

এরপরই তাকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেমন কথা, তেমন কাজ। পাঁচদিনের মাথায় অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়ির সামনে গুলি চালানোর অভিযুক্ত ২ ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশি এনকান্টারে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এই এনকাউন্টার।

পুলিশ জানিয়েছে, নিহত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (হরিয়ানার বাসিন্দা) এবং অরুণ (হরিয়ানার বাসিন্দা)। তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিল। এনকাউন্টারের পর তাদের কাছ থেকে একটি পিস্তল ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর, ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ দুই বাইক আরোহী দিশা পাটানির বরেলির বাড়িতে একাধিক রাউন্ড গুলি চালায়। সেই সময় দিশা বাড়িতে না থাকলেও, তার বাবা-মা এবং ভাইবোন ভিতরে ছিলেন। এই ঘটনার পর গোল্ডি ব্রার গ্যাং সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে।

তদন্ত শুরু হওয়ার পর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে একটি যৌথ দল অভিযুক্তদের মুখোমুখি হয়। সেই সময় অভিযুক্তরা পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে দুই অভিযুক্ত গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

Reneta

আরো জানা গেছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল সমাজে ভয় ও আতঙ্ক ছড়ানো। দিশা পাটানির বোন খুশবু পাটানির একটি বিতর্কিত মন্তব্যের সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুশবু একজন আধ্যাত্মিক বক্তার কিছু মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন, যদিও পরে তার মন্তব্য ভুল ভাবে প্রচারিত হয়েছিল।

এই ঘটনার পর থেকেই গোল্ডি ব্রার গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি আসছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে অভিযান চলছে। –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিশা পাটানিবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT