চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৬
বিনোদন
A A

মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম বহু প্রতীক্ষিত এবং তারকাবহুল বলিউড ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আর  মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে এই ছবি। আহমেদ খান পরিচালিত এই অ্যাকশন-কমেডি ড্রামা ছবিটি প্রথম দিনেই দুর্দান্ত ওপেনিং পেয়েছিল।

আর মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ প্রথম শনিবার (২৭ জুন) ছবির আয়ের গ্রাফে দেখা গেল এক বিশাল লাফ!

দর্শকদের তুমুল উন্মাদনা এবং পজিটিভ রিভিউয়ের ওপর ভর করে মাত্র দুদিনেই প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথম দিনের এই ছবির আয় ছিল ১৫.২৫ কোটি টাকা। দ্বিতীয় দিনের আয় বেড়ে এক ধাক্কায় ২০.০০ কোটি টাকা। মুক্তির আগে পেইড প্রিভিউ থেকে এসেছিল ৩.৭৫ কোটি টাকা।

সব মিলিয়ে মাত্র দুদিনেই ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৯.০০ কোটি টাকা। ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ৪৬.৮০ কোটি টাকা পার করে ফেলেছে।

২০২৬ সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে প্রথম দিনেই বাজিমাত করে তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই তালিকার শীর্ষ দুটি স্থানে রয়েছে যথাক্রমে সানি দেওলের ‘বর্ডার ২’ (৪৩.৫০ কোটি টাকা) এবং বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (২৩৮.৬০ কোটি টাকা)।

Reneta

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিটির গল্প গড়ে উঠেছে একদল গ্যাংস্টার, অপরাধী এবং কিছু অদ্ভুত চরিত্রের কৌতুকপূর্ণ সংঘাতকে কেন্দ্র করে, যাদের সবার পথ এসে মিলেছে সীমান্তের কাছের একটি গহীন জঙ্গলে। প্রথমে একটি সিনেমার শুটিংয়ের মতো পরিস্থিতি মনে হলেও, পরবর্তীতে তা একের পর এক অদ্ভুত অ্যাডভেঞ্চার, অপরাধ ও কনফিউশনে রূপ নেয়।

বলিউডের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় তারকা-খচিত ছবি এটি। অক্ষয় কুমার ও সুনীল শেঠি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফরিদা জালাল, রাভিনা ট্যান্ডন, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, আরশাদ ওয়ার্সি, আফতাব শিবদাসানি, দিলের মেহেন্দি, ঊর্বশী রাউতেলা, পরেশ রাওয়াল, দিশা পাটানি এবং জ্যাকলিন ফার্নান্দেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’অক্ষয় কুমারটআফতাব শিবদাসানিআরশাদ ওয়ার্সিঊর্বশী রাউতেলাকিকু শারদাকৃষ্ণা অভিষেকজনি লিভারদিলের মেহেন্দিদিশা পাটানিপরেশ রাওয়ালফরিদা জালালবক্স অফিসরাজপাল যাদবরাভিনা ট্যান্ডনশ্রেয়াস তালপাড়েসুনীল শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT