চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ফ্লপের পথে বিগ বাজেটের ‘কাঙ্গুভা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
বিগ বাজেটের সিনেমা কাঙ্গুভার প্রোডাকশনের দৃশ্য, প্রধান চরিত্রের মুখে আগুনের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের আলোচিত সিনেমার একটি ‘কাঙ্গুভা’। মুক্তির আগে থেকেই যেই সিনেমাটিকে ঘিরে চলছিল নানান আলোচনা। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমত তোলপাড় করে তুলেছিল এই সিনেমাটি!

তবে দিন গড়াতেই যেন আয়ে ভাটা পড়ে গেল ছবিটির। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮৫ কোটি রুপি, যার ভেতর ভারতীয় বক্স অফিসে ৪ দিনে ছবিটি আয় করেছে মাত্র ৫২ কোটি রুপি! যদিও মুক্তির দিনই ছবিটির আয় ছিল ৪০ কোটি রুপি! আর বাকি তিন দিনে মোট আয় করেছে ৪৫ কোটি রুপি।

ফলে ধরেই নেওয়া যায় বক্স অফিসে আশানুরূপ আয় করতে পারছে না প্যান ইন্ডিয়ান এই ছবি। একই সঙ্গে এই ছবি সুরিয়ার ক্যারিয়ারের ফ্লপ ছবি হিসেবেও তালিকাতে নাম করে নিতে যাচ্ছে!

শুরু থেকেই বিশ্বব্যাপী এই ছবির ক্রেজ দর্শকদের মধ্যে দেখা গিয়েছিল৷ স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমাটির আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশী!  তাইতো চলচিত্র বিশ্লেষকরা বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির আয় ২,০০০ কোটি রুপির বেশী প্রত্যাশা করেছিল!

তবে প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই ধারণা করা যাচ্ছে আশানুরূপ আয় করবে না এই সিনেমা। এমনকি ছবির বাজেটের টাকাও ঘরে তুলতে পারবে কিনা তা নিয়েও এখন সন্দিহান নির্মাতারা।

প্রায় সাতটি দেশ জুড়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।

Reneta

শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা গেছে। সুরিয়া ছাড়াও এই তালিকায় রয়েছেন ববি দেওল, দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।- বলিউড মুভি রিভিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঙ্গুভাদিশা পাটানিবক্স অফিসববি দেওলসুরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT