চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফন্তেইন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ফ্রেঞ্চ ফুটবলার জ্যঁ ফন্তেইন মারা গেছেন। বুধবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আক্রমণাত্মক খেলা ফুটবলে এনেছিল আধুনিক যুগের ছোঁয়া।

১৯৫৮ বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে ইতিহাসের পাতায় অমরত্ব পেয়েছেন ফন্তেইন। ওই আসরে করেন ১৩ গোল। এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো এক আসরে তারচেয়ে বেশি গোল কেউ করতে পারেননি। প্রায় ৬৫ বছর ধরে তার অনন্য রেকর্ডটি অক্ষত।

বিশ্বকাপের সব আসর মিলিয়ে ইতিহাসের চতুর্থ সর্বাধিক গোলদাতা ফন্তেইন। সবার উপরে ১৬ গোল করা জার্মানির মিলোস্লাভ ক্লোসা। ১৫ গোল করে দ্বিতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। আরেক জার্মান জার্ড মুলার ১৪ গোল করে তালিকার তিনে।

বিশ্বকাপে ফন্তেইন ফ্রান্সকে নিয়ে রীতিমতো উড়েছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ গ্রুপপর্বের তিন ম্যাচেই ৬ গোল করেছিলেন। গ্রুপে দ্বিতীয় হওয়া যুগোস্লাভিয়া ৩-২ গোলে হারিয়ে দিলেও ফ্রান্সই ফেভারিট ছিল। কোয়ার্টার ফাইনালেও ফন্টেইন অপ্রতিরোধ্য ছিলেন। উত্তর আয়ারল্যান্ডকে চার গোল দিয়ে সেমিফাইনালে যায় ফ্রান্স।

পেলের আবির্ভাবের বিশ্বকাপে ব্রাজিলের কাছে সেমিফাইনালে ৫-২ গোলে হেরে যায় ফ্রান্স। ফন্টেইন ১৩ গোল করলেও টুর্নামেন্ট সেরা হন ছয়বার লক্ষ্যভেদ করে আসরে চমক জাগানো পেলে! তবুও ফ্রেঞ্চম্যানকে নিয়ে সেই কীর্তির জন্য এখনও চর্চা অব্যাহত।

১৯৫৩ সালে ফ্রান্স জার্সিতে ফন্তেইনের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২১ ম্যাচ খেলে করেছেন ৩০ গোল। একটির বেশি বিশ্বকাপ না খেলা এ স্ট্রাইকার ১৯৬৭ সালে ফ্রান্সের কোচ হয়েছিলেন। ১৯৭৩-৭৬ সাল পর্যন্ত ছিলেন পিএসজির কোচ।

Reneta

১৯৩৩ সালের ১৮ আগস্ট মরক্কোতে জন্ম নেয়া ফন্তেইন ১৯৭৯-৮১ সাল পর্যন্ত ছিলেন দেশটির জাতীয় দলের কোচ। বাবা ছিলেন সরকারি কর্মচারী, মা গৃহিণী। সাত ভাইবোনের মধ্যে ফন্তেইন পড়াশুনায় মনোযোগী না হওয়ায় উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল। শেষ পর্যন্ত তিনি অবশ্য স্নাতক সম্পন্ন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সলিড স্পোর্টসসুইডেন বিশ্বকাপ-১৯৫৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT