ফুটবল

ইউনাইটেডের ২০ বর্ষী স্বদেশিকে যেজন্য রিয়ালে চান জুড

ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে, একজনের হাতে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তরুণ কোবি মাইনোকে রিয়াল মাদ্রিদে চান স্বদেশি জুড বেলিংহ্যাম। গ্রীষ্ম দলবদলে আলোচনায় ছিলেন কোবি। তখন ইংলিশ অনেক ক্লাব আগ্রহ দেখালেও রেড ডেভিলরা তাকে ছাড়েনি।

২০ বর্ষী মাইনোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে তাকে আরও অপেক্ষা করতে হবে। আসছে শীতকালীন দলবদলে ১ জানুয়ারি ২০২৬ এও সুযোগ আসবে।

ইংলিশদের হয়ে গতবছর অভিষেক হয় মাইনোর। বেলজিয়ামের বিপক্ষে ২-২ ড্র ম্যাচ ছিল। ম্যাচশেষে জুড বলেছিলেন, ‘মাইনো বেশ ভালো। জানি কতটা কঠিন সময় পার করেছেন। এমন অবস্থায় সবাই চাপও সৃষ্টি করে।’

রেড ডেভিলদের হয়ে সেন্টার মিডফিল্ডার মাইনো খেলেছেন ৭৬ ম্যাচ। ইউনাইটেড জার্সিতে চলতি মৌসুমসহ ৭ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল।

বিষয়:জুড বেলিংহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…