চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ পদ্ধতি ছেড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভবনের ছবি, স্থাপত্যশৈলী ও বিশালতা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম, জবি:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, গুচ্ছ থেকে বেরিয়ে জবিতে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও ডিনরা। ইউনিটভিত্তিক কমিটিতে থাকছেন, একজন ডিন ও বিভাগগুলোর চেয়ারম্যান।

Banglabid

সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, ভর্তি কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। সদস্য সচিব করা হয়েছে রেজিস্ট্রারকে। অন্য সবাই সদস্য। ইউনিটে ডিন আহ্বায়ক এবং একজন যুগ্ম আহ্বায়ক থাকবেন। অন্যরা থাকবেন সদস্য হিসেবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে এর আগে সোমবার জানিয়েছিলেন, আগামী শনিবার ৮ এপ্রিল সিন্ডিকেটের সভা আহ্বান করা হয়েছে। এতে সব বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত সোমবার ৩ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিলে নেওয়া সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেওয়ার জন্য সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও ভর্তি পরীক্ষার জন্য কমিটি করার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচ্ছ ভর্তি পরীক্ষাজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ডোনাল্ড ট্রাম্পের কী হবে?

পরবর্তী

মুরগির কেজি ১০০ টাকা, ৬ টাকা করে ডিম!

পরবর্তী
নির্বাচনী অনুষ্ঠানে মুরগি ও ডিম বিতরণ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরগির কেজি ১০০ টাকা, ৬ টাকা করে ডিম!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাষণ দেশের মানুষকে নতুন দিকনির্দেশনা দেবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT