চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক দীপু সারোয়ারকে দেখে নেয়ার হুমকিতে ডিআরইউ’র নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডিআরইউ নেতার ছবি, সাংবাদিক দীপু সারোয়ারকে দেখে নেয়ার হুমকিতে নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহসভাপতি দীপু সারোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের হুমকি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

মঙ্গলবার ৪ এপ্রিল ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতার নিয়ম নীতি মেনেই দীপু সারোয়ার দৈনিক কালবেলায় রিপোর্ট করেছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয়ার পাশাপাশি দেখে নেয়ার হুমকি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা। যিনি এই হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি।

Banglabid

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এটি বাধা। সাংবাদিকরা এই আইনের অপপ্রয়োগের শিকার হচ্ছেন। আমরা এই আইনটি অনতিবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।

হুমকির প্রসঙ্গে দীপু সারোয়ার জানান, গত রোববার দৈনিক কালবেলায় ‘ধনসম্পদের সিপাহসালার কাস্টমসের দুই সিপাহি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের দুই সিপাহী মনোয়ার হোসেন ও মিনু রহমানের অবৈধভাবে সম্পদ অর্জন ও হাসপাতাল ব্যবসার বিষয়টি উঠে আসে। এই সংবাদের জের ধরে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে মনোয়ার হোসেন পরিচয়ে এক ব্যক্তি তাকে ফোন দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে হুমকি দেন। একই সাথে তাকে দেখে নেয়ারও হুমকি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ নিন্দাহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইন প্রেমে প্রেমিক হারালো কোটি কোটি টাকা

পরবর্তী

ঢাকার বায়ু ও শব্দদূষণ রোধে কাজ করবেন ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

পরবর্তী
ঢাকার বায়ু ও শব্দদূষণ রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বায়ু ও শব্দদূষণ রোধে কাজ করবেন ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

সর্বশেষ

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT