চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার আর্জেন্টিনার রোজিরওওর একটি চিকিৎসাকেন্দ্রে ৬৮ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে মেসি ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব, সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্ব।

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। মেসির দীর্ঘদিনের ভক্ত নাদাল সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ‘প্রিয় লিও, তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা আমি কল্পনাও করতে পারছি না। এই কঠিন সময়ে তোমার এবং তোমার পুরো পরিবারের প্রতি আমার সব ভালোবাসা ও সমবেদনা রইল। শান্তিতে ঘুমান, হোর্হে।’

হোর্হে মেসির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘সাবেক বার্সা খেলোয়াড় ও কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বার্সেলোনার সভাপতি ও পরিচালনা পর্ষদ। পুরো বার্সেলোনা পরিবারের পক্ষ থেকে আমরা মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Banglabid

‘আমাদের ক্লাবের প্রতি হোর্হে মেসির অঙ্গীকার এবং তার ছেলে লিওর ফুটবল ক্যারিয়ারের শুরুর সময় ও সবচেয়ে গৌরবময় বছরগুলো আমাদের কাছে তুলে দেওয়ার জন্য এফসি বার্সেলোনা তার প্রতি কৃতজ্ঞ। তিনি শান্তিতে বিশ্রাম নিন।’

মেসির দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘লিও মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীরভাবে শোকাহত রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদ। আমাদের ক্লাব লিও, তার পরিবার এবং তার সব স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছে। তিনি শান্তিতে বিশ্রাম নিন।’

শোক জানিয়েছে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও। ক্লাবটি এক বিবৃতিতে লিখেছে, ‘ক্লাব অ্যাতলেতিকো নিউয়েলস ওল্ড বয়েজ গভীর দুঃখ ও শোকের সঙ্গে হোর্হে মেসিকে বিদায় জানাচ্ছে। তিনি ৬৮ বছর বয়সে রোজরিও শহরে মারা গেছেন। তিনি ছিলেন (নিউয়েলসের) একজন সুপরিচিত সমর্থক, ব্যবসায়ী এবং আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির বাবা। হোর্হে ছিলেন সেই অভিভাবক ও সহায়ক ব্যক্তিত্ব, যিনি স্ত্রী সেলিয়াকে সঙ্গে নিয়ে দূরদৃষ্টি, কঠোর নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলারের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছিলেন।’

Reneta

‘মালভিনাসে তার শুরুর দিনগুলো থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গৌরব অর্জন পর্যন্ত লিওনেলের প্রতিটি পদক্ষেপে হোর্হের নিরন্তর সঙ্গ এবং পর্দার আড়ালের নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রংগুলোকে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।’

শোক জানিয়েছে লাতিন আমেরিকরা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে কনমেবল গভীরভাবে শোকাহত। এই গভীর শোকের মুহূর্তে আমরা লিওনেল, তার পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। তিনি শান্তিতে বিশ্রাম নিন।’

ইউনিসেফ আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মেসি। তার বাবার মৃত্যুতে ইউনিসেফ আর্জেন্টিনাও শোক প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, ‘আমরা আমাদের শুভেচ্ছাদূত লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করছি। শিশুদের অধিকার রক্ষায় তিনি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং ইউনিসেফের একজন উপকারী ছিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাদালমেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT