বিনোদন

প্রমোশনাল পোস্ট থেকে কত আয় করেন জনি ডেপ?

জনি ডেপের ছবি, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের ছবি, তিনি ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন, প্রমোশনাল ইভেন্টে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে জনি ডেপের ফলোয়ারের সংখ্যা ২৬ মিলিয়নের বেশি। সামাজিক মাধ্যমে খুব বেশি অ্যাকটিভ নন জনি ডেপ। মাঝে মাঝে শেয়ার করেন কিছু প্রমোশনাল পোস্ট। ভক্তদের তাই জানার কৌতূহল, প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য কত পারিশ্রমিক নেন জনি ডেপ?

অ্যাম্বারের সঙ্গে আইনি লড়াই শুরুর আগে জনির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ১২ মিলিয়ন। মামলা চলাকালে ফলোয়ারের সংখ্যা বেড়েছে হু হু করে। আইনি লড়াইয়ে জেতার পরে জনি ডেপের ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়েছে ২.৮ মিলিয়ন।

জানা গেছে একটি প্রমোশনাল পোস্টের জন্য জনি ডেপ নেন ১ লক্ষ ৭১ হাজার ডলার। অভিনেতা বর্তমানে বেশ অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে যুক্তি আছেন। তার মাঝে ডিওর অন্যতম।

জনি ডেপ নিজের আকা ছবিও বিক্রি করেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ লিজ টেলর, বব ডিলান, কিথ রিচার্ডস এবং আল পাচিনোর চারটি চিত্রকর্ম বিক্রি করে জনি ডেপ পেয়েছেন ৩.৬ মিলিয়ন।

জনি ডেপ বর্তমানে ব্যস্ত আছেন বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘মোদি’ নিয়ে। এ ছবিতে অভিনয় না করলেও পরিচালনা-প্রযোজনা করছেন তিনি।

সূত্র: কইমই

বিষয়:ইনস্টাগ্রাম জনি ডেপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…