চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে আসছেন জনি ডেপ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
বিনোদন
A A

গুঞ্জন উঠেছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র ষষ্ঠ সিনেমা আসছে। যেখানে দীর্ঘ অপেক্ষার পর আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে দেখা যেতে পারে জনি ডেপকে।

এবার জানা গেল, সিনেমাটিতে ফেরার বিষয়ে অভিনেতার সঙ্গে আলোচনা চলছে সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমারের।

প্রযোজক জেরি ব্রুকহেইমার সম্প্রতি জানান, জনি ডেপের সঙ্গে তারা আলোচনা করছেন এবং সিনেমাটির চিত্রনাট্য নিয়েও কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ফিরতে পারেন এই হলিউড তারকা।

Banglabid

তবে জনি ডেপের প্রত্যাবর্তনের বিষয়টি বেশ চমকপ্রদ। কারণ, ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত মানহানি মামলার শুনানির সময় ডেপ বলেছিলেন, ডিজনি তাকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ থেকে সরিয়ে দিয়েছে। তাই কখনো জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে তাকে ৩০০ মিলিয়ন ডলার এবং এক মিলিয়ন অ্যালপাকা দিলেও তিনি আর ফিরবেন না-এমন মন্তব্যও করেছিলেন অভিনেতা। এখন দেখার বিষয় যে সেই অভিমান ভুলে তিনি চরিত্রটিতে ফিরবেন কিনা।

২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে হাজির হন ডেপ। সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য পায় এবং জ্যাক স্প্যারো চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত হয়।

এরপর ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিজটির আরও চারটি সিনেমা মুক্তি পায়। সর্বশেষ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পায় ২০১৭ সালে। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো সাড়া না পেলেও বিশ্বব্যাপী প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করে।

Reneta

সব মিলিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো বিশ্বব্যাপী ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সিরিজটির প্রথম দুটি সিনেমাই এক বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম হয়ে উঠেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’জনি ডেপপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠ থেকে হাসপাতালে নিতে হল চান্দিমালকে

পরবর্তী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT