চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ঝামেলায় জনি ডেপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৪
বিনোদন
A A
জনি ডেপের স্টাইলিশ ছবি, চুল ও চশমা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে ঝামেলায় পড়লেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে সবে স্বস্তি পেয়েছেন। এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণ’-এর অভিযোগ তুললেন এক প্রাক্তন সহশিল্পী।

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন বহু বার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। এবার অভিনেত্রী লোলা গ্লাউডিনি দাবী করেছেন জনি ডেপ শুটিং সেটে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এবং আপত্তিকর আচরণ করে অপমান করেছেন।

২০০১ সালে ‘ব্লো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জনি ডেপ ও লোলা। লোলার দাবী অনুযায়ী, নির্মাতার নির্দেশে এক দৃশ্যে জোরে হাসতে হয়েছে তাকে, কিন্তু সেই অভিনয় ভালো লাগেনি জনি ডেপের। জনি ডেপ চুপ থাকতে পারেননি। রেগে গিয়ে অভিনেত্রীর মুখে আঙ্গুল ঢুকিয়ে দেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে অপদস্থ করেন। পরে দায়সারা ক্ষমা চাইলেও অভিনেত্রীর মনে সেই ক্ষত রয়ে গেছে এখনও।

এই বিষয়ে এবার মুখ খুললেন জনি। ডেডলাইন-এ দেয়া এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেছেন, ‘জনি সবসময়েই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো কাজের সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দেন। যেই দাবী উঠেছে তা অভিনেতার স্বভাববিরোধী এবং সেটে থাকা অন্যান্য সদস্যরা এরকম কোনো কিছু স্মরণ করতে পারছেন না।’

বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘ব্লো’-তে আমেরিকার ড্রাগ ট্রাফিকার জর্জ জাং-এর জীবন তুলে ধরা হয়েছে। ‘জর্জ জাং’-এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। লোলার চরিত্রের নাম ছিল ‘রাডা।’ ছবিটি পরিচালনা করেছেন টেড ডেমি।

সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অ্যাম্বারহার্ডআইনি ঝামেলাজনি ডেপলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT