চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয় অভিমুখে জবি’র অনশনরত শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৪:৫৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে জবি'র অনশনরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সুস্পষ্ট বার্তা না আসায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে যাত্রা শুরু করেন তারা।

আজ ১৩ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে রওনা করেন অনশনরত শিক্ষার্থীরা।এসময় তারা, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘একশন টু একশান ডাইরেক্ট একশান’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এর আগে মন্ত্রণালয় থেকে দেয়া সভার নোটিশ পেয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে পরিষ্কার কোনো আশ্বাস দেয়নি। বিকেলের মধ্যে তারা চিঠি সংশোধনের দাবি জানায় এবং দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন।

Banglabid

এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের তিন দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসনভাতা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণ-অনশনজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিআইএ হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে সক্ষম

পরবর্তী

প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করতে গিয়ে ভুল ব্যক্তিকে হত্যা

পরবর্তী
Police officers and suspects during a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করতে গিয়ে ভুল ব্যক্তিকে হত্যা

প্রফেসর ড. মো. আবদুল্লাহ এর পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএমপিভি ভাইরাস পর্যালোচনা করে চিকিৎসা প্রটোকল তৈরি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT