তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটি’র বিকল্প হিসেবে আসছে ‘ভারতজিপিটি’

ফুটন্ত রোবটের হাত, প্রযুক্তি ও ভবিষ্যতের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি আধুনিক রোবটের হাত দেখানো হয়েছে, যা প্রযুক্তি ও ভবিষ্যতের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ভারতের জন্যও তৈরি হবে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই চ্যাটবটটির নাম হবে ‘ভারতজিপিটি’।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রিলায়েন্স জিও’র এই প্রকল্পে যৌথভাবে থাকছে বোম্বে আইআইটি।

আকাশ আম্বানি জানিয়েছেন, এছাড়াও টিভির জন্য নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরির কথাও ভাবা হচ্ছে।

জানা গেছে, চ্যাটবটটি তৈরির জন্য প্রাথমিক পর্যায়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে জিও। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য ভিন্ন ধরনের ভাষার প্রয়োজন। আর সেই ভাষার কাঠামোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ মডেল। জেনারেটিভ এআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা নিজে নিজেই লজিক তৈরি করে নতুন কাজ করতে শেখে। বর্তমানে জেনারেটিভ এআই এর জন্য ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করছে জিও‌। এর পরবর্তী ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করবে তারা।

আকাশ আম্বানি জানিয়েছেন, ভারতজিপিটি এমনভাবে তৈরি করা হবে যাতে তা সব সেক্টরের মানুষের কাজে লাগে। মিডিয়া, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসার নানা কাজে লাগবে জিও-র তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতজিপিটি।

বিষয়:চ্যাটজিপিটি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…