চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পরে বেহিসাবি খরচে ‘সুখ’ খুঁজছেন জেনিফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বেন অ্যাফ্লেকের সাথে বিচ্ছেদের পরে নিজের সাজপোশাকে বাড়তি নজর দিয়েছেন জেনিফার লোপেজ। তবে বেহিসাবি খরচের লাগাম টানার হুঁশিয়ারি দিয়েছে অভিনেত্রীর ফিনান্সিয়াল টিম।

সম্প্রতি ডিজাইনার জামা কিনে এক দিনেই এক লক্ষ ডলার খরচ করে ফেলেছেন জেনিফার লোপেজ। আন্তর্জাতিক গণমাধ্যম ‘টাচ উইকলি’র প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লোপেজ বর্তমানে বিলিয়নিয়ারের মতো খরচ করছেন। প্রায় দিনই তিনি লক্ষ ডলার খরচ করছেন। যেভাবে তিনি অপচয় করছেন, সেটাকে পাগলামিই বলা চলে। তবে তার মতে এভাবে খরচ করে তিনি সুখ পান, তাই করছিলেন।’

জেনিফার লোপেজের মোট সম্পদের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। তবে যেভাবে তিনি খরচ করছেন, তাতে দুশ্চিন্তায় পড়ে গেছেন শিল্পীর ফিনান্সিয়াল টিম। লোপেজের কাছের এক সূত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রথমত তাকে এই ডিভোর্স স্যাটেল করতে ৫০ মিলিয়ন ডলারের মতো খরচ করতে হবে। তার ওপর তিনি এভাবে খরচ করছেন, ৫০ মিলিয়নের আরেকটি বাড়িও কিনছেন।’

২০০০ সালের দিকে প্রেমের সম্পর্কে জড়ান জেনিফার ও বেন। যা গড়ায় বিয়ের সিদ্ধান্তে। ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎ বিয়ের পিঁড়িতে না বসে ব্রেকআপ করেন তারা।

এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়েই কাটিয়ে দিতে শুরু করেন সময়। বিচ্ছেদের ২০ বছর পার হলে আবারও তারা একে অন্যের প্রেমে পড়েন। ২০২২ সালে করেন আংটি বদল। সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।

তারপর বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার লোপেজবিচ্ছেদলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT