চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি জবি উপাচার্যের

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৮:৪৪ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জবি উপাচার্য সাংবাদিকদের ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ড. মো. রেজাউল করিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্যের কক্ষ পরিদর্শনের সময় সাংবাদিক প্রবেশ করাকে কেন্দ্র করে এক সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এসময় তিনি ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে গণিত বিভাগের ১১৯ নম্বর কক্ষে উপাচার্যের পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

এসময় ওই সাংবাদিককে প্রশ্নফাঁসকারী বলে লাঞ্ছিত করা এবং পরবর্তীতে উপাচার্যের কক্ষে ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের বিরুদ্ধে।

Banglabid

এ ঘটনায় সাংবাদিক সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

ভুক্তভোগী সাংবাদিক হলেন অনুপম মল্লিক আদিত্য। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ প্রকাশের প্রয়োজনে ছবি সংগ্রহ করতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্যসহ আরও দুইজন সাংবাদিক উপাচার্যের সঙ্গে কক্ষে প্রবেশ করেন। এ সময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক, একজন ক্যামেরাম্যান এবং আরও দুইজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

Reneta

এ সময় অনুপম মল্লিক আদিত্য কক্ষের ছবি তুলতে গেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম তাঁর ওপর চড়াও হন এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে তাঁকে হল থেকে বের হয়ে যেতে বলেন।

পরবর্তীতে ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম সাংবাদিক অনুপম মল্লিক আদিত্যকে উপাচার্যের কক্ষে ডেকে নেন। সেখানে উপাচার্য ওই সাংবাদিককে আনওয়ারুস সালামের কাছে ক্ষমা চাইতে বলেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেন উপাচার্য।

এ সময় ভুক্তভোগী সাংবাদিক উপাচার্যকে পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি শুধুমাত্র আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। আর পিআরও দপ্তর যদি সঠিক সময়ে আপডেট দিত, তাহলে সাংবাদিকদের সেখানে যেতে হতো না। শুধুমাত্র ছবি তোলার কারণে একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যখন আমাকে ‘প্রশ্নফাঁসকারী’ ট্যাগ দেন, তখন তাঁর দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন ওঠে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক অনুপম মল্লিক আদিত্য বলেন, সংবাদ প্রকাশের প্রয়োজনে পরীক্ষা হলের ভেতরের পরিবেশ দেখানোর জন্য তাঁর দুটি ছবি প্রয়োজন ছিল। তাই প্রেসক্লাবের পক্ষ থেকে ভিড় এড়াতে শুধুমাত্র তিনিই সেখানে যান। তবে গিয়ে তিনি দেখেন, তাঁর পাশাপাশি অন্যান্য সাংবাদিকরাও ছবি তুলছেন। এছাড়া বিএনসিসির সদস্য ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক হলের ভেতরে অবস্থান করছিলেন, যেখানে তাঁদের দায়িত্ব হলের ভেতরে নয়।

তিনি আরও বলেন, এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পিআরও পরিচালক আমাকে ‘প্রশ্নফাঁস করছি’ বলে অভিযোগ তুলে হল থেকে বের হয়ে যেতে বলেন। স্বয়ং উপাচার্য স্যারের সামনেই এমন ঘটনায় আমি মর্মাহত।

এ সময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তুমি যদি জার্নালিজম বিভাগের শিক্ষার্থী হতে, তাহলে এমন ঘটনা ঘটত না। প্রফেশনালিজম বুঝতে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “তাকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। নইলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মো. রেজাউল করিমজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি উপাচার্যহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের কাছে পরাজয়ে আসর শুরু নোয়াখালীর

পরবর্তী

শাহবাগে রাতভর অবস্থান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

পরবর্তী
শাহবাগে রাতভর অবস্থান ও অবরোধের দৃশ্য, জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে রাতভর অবস্থান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছবি, জন্মদিন উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT