বিনোদন

বুর্জ খলিফায় ‘জওয়ান’র ট্রেলার লঞ্চ করবেন শাহরুখ

শাহরুখের নতুন সিনেমা জোয়ান এর ট্রেলার লঞ্চের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান তার নতুন সিনেমা জোয়ান এর ট্রেলার লঞ্চের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে শাহরুখ খান ‘জওয়ান’-এর ট্রেলার লঞ্চিং এর দিন জানিয়ে দিলেন। দুবাইয়ের বুর্জ খলিফায় ‘জওয়ান’র ট্রেলার লঞ্চ করা হবে। কবে আর কখন সেই ঘটনার সাক্ষী থাকতে পারবেন ভক্তরা সেই দিনক্ষণ জানিয়েছেন শাহরুখ নিজেই।

আগামী ৩১শে আগস্ট বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’-এর ঝলক উপভোগ করবে দুবাইবাসী, ইন্টারনেটের মাধ্যমে সেই দৃশ্য দেখবে গোটা বিশ্ব। দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টার সময় মুক্তি পাবে ট্রেলারটি।

সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘জওয়ানের উদযাপন আমি আপনাদের সঙ্গে সেলিব্রেট করব না, এটা সম্ভব নয়। আমি আসছি বুর্জ খলিফায়, ৩১শে আগস্ট ঠিক রাত ৯টায়। আসুন জওয়ানকে সেলিব্রেট করুন আমার সঙ্গে। যেহেতু ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, তাহলে আসুন ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন, আসুন লাল রঙ পরি… কী বলেন? তৈরি তো!’

লাল রঙের পোশাকে আগামী ৩১শে আগস্ট বুর্জ খলিফায় শাহরুখকে দেখতে তৈরি শাহরুখের ভক্তরা। উত্তেজনার পারদ বাড়ছে, সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং ‘জওয়ান’ ট্রেলার।

৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

বিষয়:জওয়ান জওয়ান ট্রেলার শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…