‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জওয়ান’ আসছে। ‘জওয়ান’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতার ভক্তরা। শোনা যাচ্ছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে!
তবে এই অভিনেতাকে দেখা গেল পাঁচ রূপে! জওয়ানের সদ্য প্রকাশিত মোশন পোস্টারে। শাহরুখ জানিয়েছেন, প্রতিটি চেহারার পেছনে আলাদা গল্প আছে।
মোশন পিকচারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিচারের বহু মুখ…এটা তীর, এখনও ঢাল বাকি। এটা শেষ, এখনও কাল বাকি। এটি নিজেকে নিজে প্রশ্ন করে…এখনও উত্তর বাকি।’
শাহরুখ আরও লিখেছেন, ‘প্রতিটি চেহারার পেছনে আলাদা উদ্দেশ্য আছে। এটা কেবল মাত্র শুরু, চূড়ান্তের জন্য অপেক্ষা করুন।
পাঁচটি লুকের মাঝে প্রথমটিতে কাঁচাপাকা দাঁড়িতে বিমর্ষ শাহরুখকে দেখা গেছে। দ্বিতীয়টিতে শাহরুখকে চশমা পরতে দেখা গেছে। আরেকটিতে ক্লিন শেভ করা তরুণ শাহরুখ। আরেকটিতে চেহারার অর্ধেক মুখোশে ঢাকা। সর্বশেষটিতে সবচেয়ে আলোচিত ন্যাড়া মাথার লুকে দেখা গেছে শাহরুখকে।
View this post on Instagram
সূত্র: কইমই







