চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার মামলায় রাজধানীর ডেমরা এলাকা থেকে যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটুকে গ্রেপ্তার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-(র‌্যাব)। 

বুধবার(১৫ নভেম্বর) দুপুরে এই তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Banglabid

এরআগে, রোববার (১২ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গত ২৮ অক্টোবর নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। একই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

এছাড়াও ফেনী মডেল থানাধীন ইসলামপুর এলাকায় ককটেল বোমা বিস্ফোরণ ও নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার সহ তিন জন নাশকতাকারীকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত শনিবার (১১ নভেম্বর) রাত রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান পলাতক আসামি নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন ওরফে মুক্তারকে (৪০) গ্রেপ্তার করে র‍্যাব-১।

Reneta

রুহুল আমিন নওগাঁ জেলায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে সে রাজধানীতে আত্মগোপন করে ছিল। পরে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারযাত্রাবাড়িযুবদল সেক্রেটারির‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT