আন্তর্জাতিক

অর্থনৈতিক মন্দার মুখে জাপান

বাজারে মানুষের ভিড়, অনেকেই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে ব্যাপক জনসমাগম, ক্রেতারা কেনাকাটা করছেন, বেশিরভাগ মানুষ মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুদ্রার মান দুই চতুর্থাংশ  কমায় অর্থনৈতিক মন্দার মুখে জাপান। জাপানের জিডিপি ২০২৩ সালে ০ দশমিক ৪ শতাংশ কমেছে। এর আগে জাপানের  জিডিপি আরও ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাপানের মন্ত্রিপরিষদ পরিসংখ্যানে দেখা গেছে, জাপান জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশএর অবস্থান হারিয়েছে। জাপানের অর্থনীতিবিদরা আশা করেছিলেন, ২০২৩ সালের নতুন ডেটায় দেখা যাবে জিডিপি ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়ে জানিয়াছিল, মার্কিন ডলারে পরিমাপ করা হলে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপানকে ছাড়িয়ে যেতে পারে।

অর্থনীতিবিদ নীল নিউম্যান বলেছেন, সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতে দেখা গেছে ২০২৩ সালে জাপানের অর্থনীতির মূল্য ছিল প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যেখানে জার্মানির ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ছিল।

চলতি মাসে টোকিওতে এক সংবাদ সম্মেলনে আইএমএফের ডেপুটি হেড গীতা গোপীনাথও বলেছিলেন, বিশ্বের অর্থনৈতিক দেশগুলোর মধ্যে জাপান পিছিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, গত বছর মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম প্রায় ৯ শতাংশ কমেছে। তবে ইয়েনের দুর্বলতা জাপানের কিছু বড় কোম্পানির শেয়ারের দাম বাড়িয়েছে কারণ দেশের রপ্তানির বিদেশি বাজারে দাম কমিয়েছে।

বিষয়:অর্থনৈতিক মন্দা জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…