অন্যান্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ড. আব্দুল মঈন খান

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ড. আব্দুল মঈন খান

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার বুকে তীব্র ব্যথা অনুভব করায় রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:এভারকেয়ার হাসপাতাল ড. আব্দুল মঈন খান ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…